,

আইনজীবী সাইফুল হত্যা মামলায় প্রধান আসামি সাতদিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার চিন্ময়ের দুই অনুসারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে প্রধান আসামি চন্দন দাসকে সাতদিন ও রিপন দাসকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিএমএম স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে উভয়ের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া।

পিপি মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি চন্দন দাসের সাতদিন এবং অপর আসামি রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’

এর আগে শুক্রবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। সকাল থেকেই আদালতপাড়াসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

সিএমপি জানায়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে বৃহস্পতিবার ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এরপর রাতে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আরেক আসামি রিপন দাসকে গ্রেফতার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, গ্রেফতার রিপন দাস এজাহারনামীয় আসামি নয়। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় পাওয়া ভিডিও ফুটেজে ‘নীল রঙের গেঞ্জি হাতে বটি’ নিয়ে দেখা গেছে তাকে। এতে পুলিশের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আলিফ হত্যা মামলায় আসামি হিসেবে শনাক্ত করা হয় রিপন দাসকে। ভৈরত থেকে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি চন্দন দাসকে।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওইদিন কর্মস্থল আদালতপাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন চিন্ময় অনুসারীরা।

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড