,

এবার শুটিং সেটে সালমানকে হত্যার হুমকি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানকে এবার সরাসরি শুটিং সেটে প্রবেশ করে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে না পারলেও এ ব্যক্তি দূর থেকে সালমানকে হত্যার হুমকি দেন।

আটকের পর হত্যার হুমকি দেওয়া ব্যক্তি দাবি করেন তিনি লরেন্স বিষ্ণোইর দলের লোক। পুলিশ ব্যক্তিকে আটক করেছে। তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত সালমানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হন সালমান খান। সম্প্রতি বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে ভাইজানের আতঙ্ক বেড়ে যায়।

এবারের পূজার সময় পূর্ব বান্দ্রায় বাজি ফোটাচ্ছিলেন বাবা সিদ্দিকি। সে সময় তার উপর দুষ্কৃতকারীরা হামলা চালায়। তারা এসেই গুলি চালান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকির। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সালমান খান তার প্রিয় বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। বন্ধুকে হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েন। এ হত্যাকাণ্ডের পরও সালমানকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এর আগে ৫ কোটি টাকার চাওয়া হয়েছিল সালমানের কাছে। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যেই আবার কিছুদিন আগে আবার সালমান খান ও বাবা সিদ্দিকির ছেলে তথা মুম্বাইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে ২০ বছরের এক যুবককে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট