,

গরুর মাংস নিষিদ্ধ করলো আসাম, বিরোধীদের ক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের সব হোটেল, রেস্তোরাঁ ও উন্মুক্ত স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে গরুর মাংস খাওয়ার আইন সংশোধন করে নতুন বিধি অন্তর্ভুক্ত করা হয়।

আসামে গরুর মাংস খাওয়া আইনত নিষিদ্ধ নয়। তবে আসাম গো-রক্ষা আইন ২০২১ অনুযায়ী, গরু পরিবহন, হত্যা এবং গরুর মাংস ও গরুর মাংসের পণ্যের বিক্রির ওপর বিধিনিষেধ রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা আগে গরু রক্ষার জন্য একটি বিল প্রবর্তন করেছিলাম এবং তাতে সফল হয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনও জনসভা বা উন্মুক্ত স্থানে খাওয়ানো যাবে না।

আসাম গো-রক্ষা আইন ২০২১ অনুযায়ী, যেসব এলাকায় হিন্দু, জৈন এবং শিখ জনগণের সংখ্যা বেশি এবং মন্দির বা সাতরা (বৈষ্ণব মঠ) থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে গরু হত্যা বা গরুর মাংসের বিক্রি নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ থেকে পাঁচ লাখ রুপি জরিমানা হতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে আমরা মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমরা অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণ করতে যাচ্ছি।

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)। তারা অভিযোগ করেছে, এর মাধ্যমে সরকার মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিচ্ছে।

এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বলেন, রাজ্য সরকার উন্নয়ন কাজ সম্পাদন ও বেকারত্ব মোকাবিলায় ব্যর্থ হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও বড় সমস্যা রয়েছে। এ অবস্থায় তারা এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট