,

পাইকারি হারে গ্রেফতার করবে না পুলিশ : আইজিপি

news-image

অনলাইন প্রতিবেদক : পাইকারি হারে পুলিশ কাউকে গ্রেফতার করবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, জুলাই-আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন ও আইনভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী ব্যবহার করতে হবে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।

মিথ্যা মামলাকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন উল্লেখ করে বাহারুল আলম বলেন, পাইকারি হারে কাউকে পুলিশ গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। যিনি নিরীহ তিনি বাদ যাবেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন-অর-রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন, তা এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

৫ আগস্টের পর কারাবন্দি জঙ্গিদের জামিন প্রসঙ্গে আইজিপি বলেন, আদালতের রায় চূড়ান্ত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড