,

গাজার বাসিন্দাদের ঘরের বাইরে আনতে নারী-শিশুর মতো কাঁদছে ইসরায়েলি ড্রোন!

news-image

অনলাইন ডেস্ক : গাজার বাসিন্দাদের ঘর কিংবা ত্রাণশিবিরের বাইরে বের করে আনতে নতুন কৌশল নিয়েছে ইসরায়েল। বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় গিয়ে নারী এবং শিশুকণ্ঠে কেঁদে চলেছে ইসরায়েলি ড্রোন। কাতারের সংবাদমাধ্যম ‘আল জাজিজা’র একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সংবাদমাধ্যমটি এক মানবাধিকার কর্মীকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘কোয়াডকপ্টার’ নামের ইসরায়েলি ড্রোন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন শব্দ করছে। কখনও সেখান থেকে নারীকণ্ঠে ভেসে আসছে ‘বাঁচাও’ চিৎকার। কখনও কোনও শিশুর আর্তনাদ।’

কিন্তু এই সব শব্দই ‘নকল’ বলে দাবি করেছেন মাহা হুসেইনি নামের ওই মানবাধিকার কর্মী। ইসরায়েল-হামাস দীর্ঘ সংঘাতে গাজা এখন কার্যত ধ্বংসস্তূপ। বাড়িঘর হারিয়ে সেখানকার বাসিন্দাদের অনেকেই ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। মাহার দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় প্যালেস্টাইনিদের বাইরে নিয়ে আসার জন্যই ওই কৌশল নিয়েছে ইসরায়েলের সেনারা। তিনি জানিয়েছেন, গাজার হাসপাতাল হতাহতদের নিয়ে রিপোর্ট তৈরি করেছে, সেখানেও বিষয়টির উল্লেখ রয়েছে।

সংবাদমাধ্যমটির তরফে মাহাকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে যে, শব্দের উৎস অনুসরণ করে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। কেউ আক্রান্ত হয়েছেন, এই ভেবে সাহায্যের জন্যও দৌড়ে আসছেন বহু মানুষ। সেই সময়েই ওই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে ইসরায়েলি সেনারা কিছু জানানো হয়নি।

‘কোয়াডকপ্টার’ রিমোট পরিচালিত ড্রোন। মূলত নজরদারি, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নিশানা এবং জনতাকে ছত্রভঙ্গ করার কাজে এই ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট