,

শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে : ফারুক

news-image

অনলাইন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উসকানিদাতাদের পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্টের দোসররা এখনো সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে।

সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ মনে করেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। সেই জন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।

বিডি প্রতিদিন/কেএ

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড