,

ফের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী এবং গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক আজ বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ৷ এ নিয়ে দ্বিতীয় বারের মতো ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

বার্তায় জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর ‌‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন শেষে ধারাবাহিক আলোচনা হিসেবে বাংলামোটর, রূপায়ন টাওয়ারে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ছাত্রসংগঠনের ঐকমত্যে জাতীয় সংকট রূখে দিতে বদ্ধপরিকর বলেও বার্তায় উল্লেখ করা হয়।

গত ২৫ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সব ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট