,

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

news-image

বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা— এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে নির্দিষ্টভাবে তা বলা না হলেও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

৩ ডিসেম্বর হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়েছে— জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা–সমাবেশসহ বিভিন্ন জায়গায় হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের তারা ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে।

সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝেমধ্যে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

চারপাশ সম্পর্কে সচেতন থাকার পরামর্শও দিয়েছে যুক্তরাজ্য। বলা হয়েছে— বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি–সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে— ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে।

সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন
এদিকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। আজ সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে এই নিরুৎসাহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট