,

নবীনগরে দ্রুত গতিতে বাইক চালিয়ে করছিলেন টিকটক -নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে মোঃ রাফি (২০) নামে এক যুবক নিহত হয়েছে।  মঙ্গলবার (৩ ডিসেম্বর)  দুপুরে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের উপজেলার নারুই (ব্রাহ্মণহাতা) নামক স্হানে ব্রিজের এপ্রোচে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ড আলমনগর গ্রামের  মোঃ সামসু মিয়ার  ছেলে।
স্হানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নবীনগর রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি৷ তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুর রাজ্জাক বলেন, মোটর সাইকেল চালিয়ে টিকটক করার সময় রাফি নামক এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় মারা গেছে বলে আমরা জানতে পেয়েছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট