,

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছালো

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আরও এক মাস পেছালো। আজ তার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। আদালত নতুন করে আগামী ২ জানুয়ারি জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

এর আগে গত বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির সময় থাকলেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আইনজীবীরা আদালত বর্জন করেন। ফলে শুনানি হয়নি।

২৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। এসময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তবে জামিন নামঞ্জুরের পর তাকে প্রিজন ভ্যানে তোলা হলেও কয়েকশ ইসকন সমর্থক ঘিরে রাখেন প্রিজন ভ্যানটি। তারা প্রিজন ভ্যান ঘিরে নানা ধরনের স্লোগানও দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দুই ঘণ্টারও বেশি সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরে তাকে কারাগারে নেওয়া হয়। এসময় চিন্ময় দাসের সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত হন সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট