,

মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: পররাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে আহ্বান জানিয়েছেন সেই বক্তব্য তার জন্য ‘সঠিক পদক্ষেপ নয়’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনী‌তিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মমতার বক্তব্য বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মমতা ব্যানার্জীর বক্তব্যকে আমি ‘মমতা ব্যানার্জী ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চাই। কারণ, উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে পরিচিত। তার বাসায় আমার যাতায়াত ছিল। আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়।

‘রাজনীতিকরা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি (বক্তব্যটি) হয়তো তাকে সহায়তা করবে। এটি আমার মত।’

চলতি মাসে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হওয়ার কথা ছিল, সেটি হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এফওসি হওয়ার কথা। আমি মনে করি হবে। দুপক্ষই সেটি দেখবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট