,

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও আইরিশদের পাত্তা দিলো না নারী দল। মিরপুর শেরে বাংলায় ৫ উইকেট আর ৩৭ বল হাতে রেখে সফরকারী দলকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে একই ভেন্যুতে ২ ডিসেম্বর।

শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড নারী দল। কিন্তু সুলতানা খাতুন, স্বর্ণা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৯৩ রানেই আটকে যায় আইরিশদের ইনিংস।

অধিনায়ক অ্যামি হান্টার ৮৮ বল খেলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন। ওরলা প্রেন্ডারগাস্ট ৩৭ এবং লরা ডেলানি খেলেন ৩৩ রানের ইনিংস।

বাংলাদেশের সুলতানা খাতুন ৩২ রানে ২ উইকেট শিকার করেন। নাহিদা আক্তার সমান রান খরচায় নেন একটি উইকেট। ভীষণ মিতব্যয়ী ছিলেন স্বর্ণা আক্তার। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।

১৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফারজানা হকের ৫০ (৮৯ বলে), শারমিন আক্তারের ৪৩ (৬৩), অধিনায়ক নিগার সুলতানার ৩৯ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস এবং শেষদিকে স্বর্ণা আক্তারের ২৯ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট