,

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ আইসিসি, সভা মুলতবি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল আজ শুক্রবার। হাইব্রিড মডেল নাকি এককভাবে পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা চূড়ান্ত করতে আজ জরুরি বৈঠকে বসে আইসিসি।

ক্রিকেটভক্তরা মুখিয়ে ছিলেন, কী সিদ্ধান্ত আসে সভা থেকে। ভারত কি পাকিস্তানে যেতে রাজি হয় নাকি কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের সিদ্ধান্ত হয়।

শেষমেশ যা খবর আসলো তাতে হতাশই হলেন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসন হলো না। আলোচনাও ফলপ্রসু হলো না। সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলো আইসিসি। এরপর বাধ্য হয়ে সভা মুলতবি করেছে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

সভায় নিজের অবস্থানেই অনঢ় থাকে ভারত-পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দ্বার্থহীন ভাষায় জানিয়ে দেন, হাইব্রিড মডেল গ্রহণ করবেন না তারা।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বক্তব্য, সরকার ক্রিকেটাদের পাকিস্তান যেতে অনুমতি দিচ্ছে না। সুতরাং হাইব্রিড মডেলেই করতে হবে আয়োজন।

দুই দেশের প্রতিনিধিদের বাকবিতণ্ডার মধ্যে আইসিসি জানায়, আজকের মতো সভা এখানেই শেষ। আগামীকাল আবার আলোচনা শুরু হবে। শনিবার অচলাস্থা ভাঙার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয়, শেষ পর্যন্ত ভোটাভুটিতে আসতে পারে সিদ্ধান্ত।

এমএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট