সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে মায়ামি!

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। সেই সময় তার সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিল মায়ামি। সেই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি।

মেসির সঙ্গে করা মায়ামির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। তবে তার আগেই মেসির চুক্তি নবায়ন করতে চায় মায়ামি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়নের জন্য এখন দর–কষাকষি চলছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

দুই পক্ষ রাজি থাকলে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেসিকে দেখা যাবে মায়ামিতে। এখন পর্যন্ত চুক্তি পাকা না হলেও যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করছে এএস। শুধু এএসই নয়, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মায়ামি।

মেসির সঙ্গে মায়ামির চুক্তি বাড়ানোর আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত হতে পারে হাভিয়ের মাচেরানোর ক্লাবটিতে কোচ হয়ে আসা। সম্প্রতি আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনোর বিদায়ের পর ক্লাবটির নতুন কোচ করা হয়েছে আরেক আর্জেন্টাইন ও মেসির সতীর্থ মাচেরানোকে। অনেকের ধারণা সাবেক এই আর্জেন্টাইন মিডফিল্ডারের কোচ হয়ে আসার পেছনে বিশেষ প্রভাব আছে মেসির।

২০২৬ সালের শেষ পর্যন্ত মেসির মায়ামিতে থাকার আরেকটি বড় কারণ হতে পারে বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। যেখানে মেসিকে চান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিসহ দলের খেলোয়াড়েরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা