,

জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য দিল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচের আগে কামরান গুলাম খেলেছেন ৬টি ম্যাচ। এই ৬ ম্যাচে সব মিলিয়ে তার সংগৃহীত রান সংখ্যা ২২। সর্বোচ্চ ১৭। যদিও এই ৬ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র ২টিতে।

এবার টপ অর্ডারে সুযোগ পেয়েই নিজের জাত ছিনিয়ে নিয়ে দিলেন পাকিস্তানি এই ব্যাটার। জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনো করে খেললেন ১০৩ রানের অনবদ্য এক ইনিংস। বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে কামরান গুলামের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব এবং আবদুল্লাহ শফিক মিলে গড়ে তোলেন ৫৮ রানের জুটি। ৩৭ বলে ৩১ রান করেন সাইম আইয়ুব। ৬৮ বলে ৫০ রান করেন আবদুল্লাহ শফিক।

আবদুল্লাহ শফিকের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন কামরান গুলাম। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে করেন ৮৯ রানের জুটি। ৪৭ বলে ৩৭ রান করেন রিজওয়ান। সালমান আগা করেন ৩০ রান। দলীয় ২৩২ রানের মাথায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে আউট হন কামরান গুলাম।

তৈয়ব তাহির ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ইরফান খান করেন ৩ রান এবং আমের জামাল ৫ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড