,

ভেঙেছে প্রেম, আদিত্যকে ধরে রাখতে যা করেছেন অনন্যা

news-image

বিনোদন ডেস্ক : দুবছর ধরে আদিত্য রায় কাপুর অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। কিন্তু সুখের এই সময় দীর্ঘ হয়নি। আচমকা আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।

আদিত্য রায় কাপুরকে যে মনেপ্রাণে দিয়ে ভালোবাসতেন তা মাঝে মধ্যেই অনন্যা পাণ্ডের চোখে, মুখে প্রকাশ পায়। তাই যখনই প্রেম নিয়ে কথা বলতে শুরু করেন তখনই তার কথায় চলে আসে পুরনো প্রেমের ঠিক-ভুলের বিষয়। কফি উইথ করণ শো’তে গিয়ে প্রেম ভাঙা নিয়ে কথও বলে অনন্যা। ব্যর্থ প্রেমের জন্য আকার-ইঙ্গিতে আদিত্যকে দায়ী করেছেন চাঙ্কিকন্যা।

অনন্যা বলেন, আগের সম্পর্কের টিকে রাখার জন্য নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। ভেবেছিলাম, এতেই তিনি খুশি হবেন। তবে বুঝলাম, এভাবে নিজেকে বদলে ফেললে সম্পর্ক আর সম্পর্ক থাকে না। আমার মনে হয়, যেকোনও সম্পর্কে বন্ধুত্বই আসল। সেটা থাকলে সম্পর্ক এমনিতেই এগিয়ে যায়। আলাদা পরিশ্রম করতে হয় না। তারপর থেকেই বড় সিদ্ধান্ত।

আদিত্যর সঙ্গে দূরত্ব তৈরির কিছুদিন পরই ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নাকি নতুন প্রেমিককে খোঁজ পান চাঙ্কিকন্যা।

সেসময় গুঞ্জন ছিল, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী। সূত্র: সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট