,

মৃত্যুর দুই মাস পর হচ্ছে নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার দুই মাস পর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান আয়োজন করবে হিজবুল্লাহ।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ব্যবহার করা হয় শক্তিশালী বাঙ্কার বিধ্বংসী বোমা। ওই হামলায় নাসরুল্লাহ প্রাণ হারান।

হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন, তারা নাসরুল্লাহর আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) দখলদার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর ৬০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এমন ঘোষণা দিল সশস্ত্র এ গোষ্ঠী।

ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত স্থানে কবরস্থ করা হয়। এখন তার সম্মানে আয়োজন করা হবে আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠান।

বৈরুতে এক সংবাদ সম্মেলনে মাহমুদ কামাতি বলেছেন, “দাফন অনুষ্ঠান আয়োজনের সময় ওই সময় তার দাফন স্থগিত করা হয়। তিনি যে দাফন অনুষ্ঠানের যোগ্য আমরা সেটির আয়োজন করছি। তাকে বিদায় জানানোর অনুষ্ঠান হবে প্রকাশ্য এবং আনুষ্ঠানিক।”

হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হাসিম সাফিউদ্দিনকেও হত্যা করেছে দখলদার ইসরায়েল। নাসরুল্লাহর মৃত্যুর পর সাফিউদ্দিনের হিজবুল্লাহ প্রধান হওয়ার কথা ছিল। ইসরায়েলি হামলায় তিনিও নিহত হওয়ার পর সশস্ত্র এ গোষ্ঠীর প্রধানের দায়িত্ব নেন নাঈম কাশেম।

সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট