সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসকনদের পেছনে দেশের বাইরের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

জেলা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে ইসকন সমর্থকদের হামলা ও বিক্ষোভের পেছনে দেশ ও দেশের বাইরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে জেলার প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইসকনদের এসব কর্মকাণ্ডের পেছনে দেশের বাইরের ইন্ধন থাকতে পারে। এছাড়াও দেশের ভেতরে বিভিন্ন পার্টি আছে, তাদেরও ইন্ধন থাকতে পারে। এমনকি যাদেরকে ব্যান্ড করে দেওয়া হয়েছে তাদেরও কিছুটা ইন্ধন থাকতে পারে। তবে কারও ইন্ধন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্ঠা বলেন, উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। একটা ফলপ্রসূ সমাধান হয়েছে। ছাত্ররা আমাদেরই ভাই, ছেলে ও স্বজন। তাদের প্রতি খুব একটা কঠোর হওয়া যাবে না। তাদেরকে বোঝাতে হবে। তারা খুবই বুদ্ধিমান, এজন্য তারা আজ বুঝতে পেরেছে এবং নিজেরো নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করেছে।

৫ আগস্টের পর প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে তিনি বলেন, এটা একেবারে সত্য কথা। অনেক ভুয়া মামলা হয়েছে। ভুয়া মামলা দিয়ে অনেকে টাকা রোজগারও করেছে। কিন্তু ভুয়া মামলায় নিরাপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৬, ৭ ও ৮ আগস্টের চেয়ে দেশের অবস্থা এখন অনেক উন্নত হয়েছে। তবে সবকিছু একসঙ্গে উন্নতি হবে না। আরও উন্নতি হওয়ার সুযোগ আছে। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

কমিউনিটি পুলিশিং গঠন প্রসঙ্গে বলেন, ঢাকায় স্বেচ্ছাসেবক ছাত্র, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের দিয়ে কমিউনিটি পুলিশিং গঠন করা হবে। এই প্রক্রিয়া চলছে। প্রথমে ঢাকায় হবে। তারপর অন্যান্য বিভাগীয় শহরগুলোতে কমিউনিটি পুলিশিং গঠন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩