,

সামান্থার কাছে হেরেছেন শ্রীলীলা

news-image

বিনোদন ডেস্ক : পুষ্পা’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। এটি শুধু দক্ষিণী বক্স অফিসে নয়, ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সেই বিদেশের মাটিতেও আল্লু অর্জুনের এ সিনেমা বেশ সাড়া ফেলেছিল। এর সাফল্য দেখে ‘পুষ্পা-২’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

এবার মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা ২’। এরই মধ্যে সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সেটিও বেশ নজর কেড়েছে সবার। পাশাপাশি সিনেমাটির ‘উ আন্টাভা’ গানটিও হইচই ফেলেছে। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর দুরন্ত নাচে দেখে সবাই মুগ্ধ হয়েছেন।

‘পুষ্পা-২’ সিনেমাতেও রয়েছে ‘উ আন্টাভা’র মতো একটি আইটেম গান। তবে এবার আর সামান্থা নয়, দক্ষিণী সুন্দরী শ্রীলীলাই আইটেম গার্ল হিসেবে অংশ নিয়েছেন এ সিনেমায়। গানটি হল ‘কিশিক’। সম্প্রতি মুক্তি পেল ‘পুষ্পা ২’র এ আইটেম গান। তবে ভিডিও নয়। অডিওতেই প্রকাশ করেই সাড়া ফেলেনছেন ‘পুষ্পা’ টিম। তবে এটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ‘উ আন্টাভা’ গানের এটি হার মেনেছে। শুধু তাই নয়, সামান্থার আবেদনময়ী রূপের কাছে শ্রীলীলা যেন নস্যি। তবে এখনো ভিডিও প্রকাশ্যে আসা বাকি।

বিশ্বেরজুড়ে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা-২: দ্য রুল’। এটি মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এ সিনেমা ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’র দ্বিতীয় সিক্যুয়ালে বড় ধরনের পরিবর্তন এসেছে। ঘটনার ঘনঘটা দর্শকদের চমকে দেবে।

পুষ্পা-২’র নির্মাতা সুকুমার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ যেভাবে ভারতজুড়ে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এ সিনেমার সিক্যুয়াল সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ সিনেমার টিজার। এতে দিয়েছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা। টিজার দেখার পর থেকেই সিনেমাটির জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড