সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

news-image

অনলাইন ডেস্ক : সার্বিয়ার এমপিরা যুক্তিতর্ক করার সময় বিবাদে জড়িয়ে পড়েন এক সময় পার্লামেন্টে হাতাহাতির ঘটনা।

সোমবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সার্বিয়ার পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন।

এ ঘটনায় বিরোধী দলের সদস্যরা ক্ষমতাসীন জোটের দায় এড়ানোর চেষ্টা করার অভিযোগ করে ব্যানার নিয়ে প্রতিবাদ করায় এ হাতাহাতির ঘটনা ঘটে।

এন১ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দেশটির বামপন্থি বিরোধী দল গ্রিন পার্টির নেতা রাডোমির লাজোভিচ ‘আপনার হাতে রক্ত লেগে আছে’ শীর্ষক একটি ব্যানার তুলে ধরে প্রতিবাদ জানানোয় এ বিরোধের সূত্রপাত হয়।

গ্রিন পার্টির নেতার এমন প্রতিবাদে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাতিবর লোনকার তার দিকে তেড়ে গিয়ে তর্ক করতে থাকেন। তখন অন্যরা তাকে মারধর করেন। এ সময় বিরোধী দলের বাকি সদস্যরা তাকে ‘হত্যাকারী, খুনি’ বলে চিৎকার করতে থাকেন।

এ ঘটনায় গত সপ্তাহে দেশটির সাবেক এক মন্ত্রীসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পরিস্থিতি সামাল দিতে পারেনি দেশটির সরকার।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট