,

রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়, বড় হারের মুখে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানে অলআউট করলেও প্রথম ইনিংসে যে ১৮১ রান পিছিয়ে ছিল টাইগাররা! সেই বিশাল রান পিছিয়ে থাকার ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশ দলের লক্ষ্য ৩৩৪ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই তো দূরে থাক, ক্যারিবীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না বাংলাদেশের ব্যাটাররা।

স্বাগতিক বোলারদের মোকাবিলায় একের পর এক উইকেট হারাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। ৫৯ রানের মাথায় হারিয়েছে ৫টি উইকেট। দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ার ফলে স্বাগতিকদের কাছে বড় হারের মুখেই দাঁড়িয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বল পর্যন্ত ৭ উইকেটে ১০৯ রান করেছে সফরকারীরা।

উইকেটে আছেন জাকের আলী (১৫) ও হাসান মাহমুদ (০)। বাংলাদেশ এখনো ২২৫ রানে পিছিয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কোনো রান না করে কেমার রোচের বলে বোল্ড হয়ে যান জাকির হাসান। দলীয় ৭ রানের মাথায় বিদায় নেন মাহমুদুল হাসান জয়ও। জাইডেন সিলসের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন তিনি।

মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দিপু জুটি বাধার চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টা বালির বাধের চেয়েও ঠুনকো। এক ধাক্কায় ভেঙে গেলো। ২২ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান দিপু। অভিজ্ঞ মুমিনুল হক ধরে খেলার কথা। কিন্তু ৩৬ বলে ১১ রান করে তিনিও আউট হয়ে গেলেন কেমার রোচের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে।

লিটন দাস চেষ্টা করেছিলেন থিতু হওয়ার। কিন্তু টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান তিনি।

ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। ৪৩ রানের জুটি করেন। ৪৬ বলে ৪৫ রান করে সিলসের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন মিরাজ। দিনের এক ওভার সামনে রেখে উইকেট দিয়ে আসেন তাইজুল ইসলাম (৯ বলে ৪)।

এর আগে সোমবার দিনের শুরুতে ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে ব্যাট করতে নামার কথা থাকলেও বাংলাদেশ আর ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে। ফলে ১৮১ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাসকিনের তোপের সামনে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা বোলিং করে ৬ উইকেট নেন তাসকিন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট