,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, দেশীয় বন্দুক-কার্তুজসহ ৪ ডাকাত গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় তৈরি ২ টি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ জন ডাকাতকে  গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। (২৪ নভেম্বর) মাঝরাতে অভিযানের সময়  উপজেলার  কৃষ্ণনগর ইউপির সীতারামপুর ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়। দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাতে টহল টিমের ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে সীতারামপুর ব্রীজের উপর  ডাকাতরি প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় দেশীয় তৈরি দুইটি পাইপগান(বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ তাদের আটক করা হয়।
অভিযানে আটকৃত ডাকাতরা হলেন, জেলার পার্শ্ববর্তী নরসিংদী রায়পুরা উপজেলার চানপুর ইউপির মহিনিপুর গ্রামের ১।আলী প্রঃ জাহাঙ্গীর (২৮)  পিতা- মৃত সুধন মিয়া, ২। মোঃ আব্দুল হাদি (৩৫), পিতা- মোঃ হারুন অর রশিদ, ৩। মেরাজুল ইসলাম  (২৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, ৪। মোঃ আবুল কালাম (৩০), পিতা-হাজী আব্দুল বারী। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্রআইনে ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় ২ টি পৃথক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট