,

অবৈধভাবে ভারত থেকে ফেরার চেষ্টা,ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই তরুণী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি দুই তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, খুলনার স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের সোনিয়া আক্তার (২২)।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বাংলাদেশি এই দুই তরুণী প্রায় ৩ মাস আগে অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে টাকার বিনিময়ে  মানবপাচারকারীর সহযোগিতায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন তারা। এসময় ফকিরমোড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে।
তিনি আরও জানান, আটকদের আখাউড়া থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট