,

আল্লাহ তায়ালা আমাদের নির্ধারণ করে পাঠিয়েছেন: ইসি সানাউল্লাহ

news-image

অনলাই প্রতিবেদক : একটা ভালো নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আল্লাহ তায়ালা আমাদের এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন।

সানাউল্লাহ বলেন, আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক-নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে।

দায়িত্ব পালনে কি ধরনের চ্যালেঞ্জ মনে করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। এটা অপরিচ্যুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তিরা যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করবো। এজন্য আমরা ওয়াদাবদ্ধ।

নবনিযুক্ত নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন-যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারইতো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলবো।

নির্বাচনে যোগদানের উপলব্ধি কি জানতে চাইলে তিনি বলেন এটা শুধু দায়িত্ব নয় এটা আমাদের দায়বদ্ধতা। ইনশা আল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করবো। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড