,

যাত্রাবাড়ীতে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আহত ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিক্ষার্থীসহ সাধারণ মানুষও রয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর একে একে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন-আহতরা হলেন, মো. রাজীব (১৯) প্রথম বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, অনুপম দাস (২৩) অনার্স প্রথম বর্ষ, কবি নজরুল সরকারি কলেজ, শাহেদুল (২০) প্রথম বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, মো. হুমায়ুন (২০) প্রথম বর্ষ, ইম্পেরিয়াল কলেজ হাতিরঝিল শাখা, রানা (২০) এইচএসসি প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, সুমন (২২) অনার্স দ্বিতীয় বর্ষ কবি নজরুল কলেজ, মো. মারুফ (১৯) এইচএসসি প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, মো. রুমান (১৯) ইন্টার প্রথম বর্ষ, সলিমুল্লাহ কলেজ, হাসিনুর রহমান (১৯), এইচএসসি প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, আরাফাত (১৯) এইচএসসি দ্বিতীয় বর্ষ কবি নজরুল কলেজ, সিফাত (১৮) এইচএসসি প্রথম বর্ষ। কবি নজরুল কলেজ, আশিকুল (২১) এইচএসসি প্রথম বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, নাফি (১৮) এইচএসসি প্রথম বর্ষ, মাহবুবর রহমান মোল্লা কলেজ, জুয়েল ইসলাম (২২) অনার্স প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, নোমান (২০) ইন্টার প্রথম বর্ষ, সলিমুল্লাহ কলেজ, তাসরিফ (১৮)এসএসসি পরীক্ষার্থী, এ কে স্কুল, দোলাইপাড়, সাইদুল ইসলাম (১৯) এইচএসসি দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, জাহেদুল (২১) এইচএসসি প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, আসিফ মাহমুদ (১৮) এইচএসসি প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, অনয় (২১) এইচএসসি দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, মো. মারুফ (২২) এইচএসসি দ্বিতীয় বর্ষ, কবি নজরুল কলেজ, মাহিম হোসেন (১৫)
নবম শ্রেণির ছাত্র, ব্রাইট স্কুল, দনিয়া, রাজীব (২৪) দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, আব্দুর রহমান (২০) দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, সাকির (১৯)
প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, জুবায়ের রহমান সাজ্জাদ (১৯) প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, ইনতিয়াক(২২) প্রথম বর্ষ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, রোহান (১৯) প্রথম বর্ষ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সৈকত(১৯) প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, সম্রাট (১৮) প্রথম বর্ষ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ইয়াসিন আরাফাত (১৯) প্রথম বর্ষ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, জারিফ (১৮) প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, নাঈম (২২) কবি নজরুল কলেজ অনার্স প্রথম বর্ষ জয় (১৮) প্রথম বর্ষ শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় ও নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর পেটে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড