,

প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান

news-image

অনলাইন প্রতিবেদক : দৈনিক প্রথম আলো বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের আন্দোলন কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে আন্দোলনকারীরা রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও আন্দোলনকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আন্দোলনকারীরা কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না।

এর আগে রোববার (২৪ নভেম্বর) প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি। এ কারণে রাজধানীর বৃহত্তম পাইকারি কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজারের প্রধান সড়কটি যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে।

পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিশৃঙ্খলাকারীদের আঘাত ও তাদের ছোড়া ইটপাটকেলে পুলিশের ছয় পুলিশ সদস্য আহত হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড