,

ম্যাপের দেখানো পথে গিয়ে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রযুক্তির ব্যবহার এখন একটি সাধারণ ঘটনা। বিশেষ করে ভ্রমণকারীদের ক্ষেত্রে জিপিএস (গ্লোবার পোজিশনিং সিস্টেম) ব্যবহার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এতে অন্ধ ভরসা করাই কাল হলো। ম্যাপের দেখানো পথে গিয়ে সেতু থেকে নদীতে পড়েছে গাড়ি, এতে নিহত হন তিনজন। রবিবার এমন ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে। এদিন জিপিএস ব্যবহার করে ম্যাপের ভুলে গাড়ি চালাতে গিয়ে নির্মাণাধীন সেতু থেকে পড়ে দুই ভাইসহ তিনজনের করুণ মৃত্যু হয়েছে। খবর দ্য হিন্দুর।

গাড়িটি বাদুয়ানি জেলার বেরেইলি থেকে দাতাগঞ্জ যাওয়ার পথে এমন ঘটনার শিকার হয়। স্থানীয় বাসিন্দারা ওয়াগন আর এর গাড়িটি নদীতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গাড়িতে থাকা তিন জনই মারা গেছেন। সার্কেল পুলিশ অফিসার আশুতোষ শিভাম বলেন, চলতি বছর বন্যায় ওই সেতুটির একাংশ ভেঙে নদীতে পড়ে যায়, কিন্তু জিপিএস রুটটি আপডেন না করায় গাড়ি চালক বুঝতে পারেননি যে পথটি তাদের জন্য নিরাপদ নয়।

এদিকে পরিবারের সদস্যরা নিহতদের মরদেহ আনতে মর্গে গিয়ে জানায়, গাড়ি চালক গন্তব্যে পৌঁছানোর জন্য গুগল ম্যাপ ব্যবহার করেছিল। কিন্তু সেতুটি ভেঙে যাওয়া সত্ত্বেও সেখানে কোনো ব্যারিকেড না থাকায় এর জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এজন্য জেলা প্রশাসককে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।

সূত্র : দ্য হিন্দু ও এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট