,

ইসরায়েলে ৩৪০ মিসাইল-ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, তেল আবিবে হিজবুল্লাহ ৩৪০টি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এতে ১১ জন আহত হয়েছে। এছাড়া বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। খবর আল জাজিরার।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ফলে জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল যে, তারা দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে আক্রমণ শুরু করেছে। তেল আবিবের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিবসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তেল আবিবের নিকটবর্তী পেতাহ টিকভা এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেশ কিছু গাড়ি পুড়ে গেছে। এছাড়া নিকটবর্তী রিনাট্যাতেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রোববার (২৪ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে আরও কমপক্ষে ১৪ জন।

সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ড্যান, শ্যারোন এবং মেনাশে অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়।

গাজায় সংঘাত শুরুর পর থেকে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৫৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ হাজার ৬২৬ জন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট