সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ এজ সম্পাদককে হয়রানি: এসবির দুঃখ প্রকাশ-কর্মকর্তা প্রত্যাহার

news-image

বিশেষ সংবাদদাতা : ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবি এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হয়রানির সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে।

রোববার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, শেখ হাসিনা সরকারের সময় তৈরি করা একটি বিশাল তালিকার কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাদের বিদেশ ভ্রমণের সময় হয়রানি করা বা ভ্রমণ থেকে বিরত রাখতে ওই সময় হাজারো মানুষকে ‘ব্লক লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর পুলিশের বিশেষ শাখা রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তি, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের এই ব্লক তালিকা থেকে সরানোর কাজ শুরু করেছে। এই কাজের একটি বড় অংশ ম্যানুয়ালভাবে সম্পন্ন হচ্ছে। ফলে কিছু ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকদের নাম এখনও তালিকায় থেকে গেছে। আমরা এখন তালিকা পরিষ্কার করার কাজ দ্রুততর করছি।

পুলিশ জনগণের বন্ধু এবং দেশকে উদাহরণমূলকভাবে সেবা দিতে চায় বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট