,

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রধান ফটক ভাঙচুর

news-image

অনলাইন প্রতিবেদক : ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ‘ভুল চিকিৎসায়’ মৃত্যুর পর ১০ হাজার টাকা দিয়ে ধামাচাপা চেষ্টার অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় মাহবুবুর রহমান কলেজ, ধনিয়া কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হন। এসময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ভাঙচুর চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিত হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির দুইদিন পর ১৮ নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা নিহত শিক্ষার্থীকে নেশাগ্রস্ত ছিল বলে পাল্টা অভিযোগ করেন।

ঘটনার দুইদিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে তারা সেদিন চলে যান। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আশপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালের সামনে জমায়েত হয় ও ভাঙচুর চালায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট