,

বিশ্বকাপে চোখ রেখে ওমানের পথে যুব হকি দল

news-image

বিশেষ সংবাদদাতা : জুনিয়র এশিয়া কাপ হকিতে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল শনিবার সন্ধ্যায় ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ২৬ নভেম্বর শুরু হবে ১০ দলের এই প্রতিযোগিতা। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে।

বাংলাদেশের গ্রপসঙ্গী পকিস্তান, মালয়েশিয়া, চীন ও স্বাগতিক ওমান। ‘এ’ গ্রুপের ৫ দেশ হচ্ছে-ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। ১ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। এর পর হবে স্থান নির্ধারণী ম্যাচ।

২৬ নভেম্বর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। দিনের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২৮ নভেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ৩০ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া এবং ১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে।

দশ দলের মধ্যে তিনে থাকতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের যুবারা বিশ্বকাপে চোখ রেখেই সন্ধ্যায় ওমানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট