,

দিনের শুরুতেই হাসানের জোড়া আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগায় দিনের শুরুটা আপাতত বাংলাদেশেরই বলা চলে। আরও স্পষ্ট করে বললে হাসান মাহমুদের। আগের দিন উইকেট পাননি। তবে বোলিংটা করেছিলেন দারুণ। একদিন পর এসে যেন পুরস্কার পেলেন এই পেসার। দিনের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা।

এলবিডব্লু করে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন। তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই ব্যাটার।

খানিক পর আবার আঘাত। এবারে ফিরলেন আলঝারি জোসেফ। একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের সপ্তম উইকেট এনে দেন জাকির হাসান। একই ওভারে আউট হতে পারতেন কেমার রোচও।

এবারে ভাগ্যটা গেল হাসানের বিপক্ষে। জশুয়া ডি সিলভার মতো একই লাইন-লেন্থে বল করেছিলেন। এই দফায় আম্পায়ার্স কল বাঁচিয়ে দেয় উইন্ডিজদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ২৬৮।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট