,

আবারও মা হতে চলেছেন সানা খান

news-image
বিনোদন ডেস্ক : ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। তারপর দুবাই প্রবাসী মাওলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
গত বছরের জুলাই মাসে পুত্রসন্তানের জন্ম দেন। তার দেড় বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন এ প্রাক্তন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ সুখবর জানিয়েছেন।
পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।’
সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।’
এরপর বলেন, ‘কিন্তু যখন দেখি যে পুরুষরা তাঁদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে? ’
২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। সানা বিগবস ৬ এবং সালমান খানের  ছবি ‘জয় হোতে’ অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট