,

বাংলাদেশের সংস্কৃতি খুবই চমৎকার: ফ্রান্সের রাষ্ট্রদূত

news-image

জেলা প্রতিনিধি : বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেছেন, এদেশের সংস্কৃতি খুবই চমৎকার। সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

শুক্রবার (২২ নভেম্বর) নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা-ডে’র নবম আসরে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মি. হুবার্ট ব্লম।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট