,

এদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না : নতুন সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : গত জুলাই এবং আগস্টে শহীদদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না বলে জানিয়েছে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা পোস্টের এ প্রতিবেদককে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সিইসি এ কথা বলেন।

এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের দেশে নির্বাচনটা একটা বিশাল চ্যালেঞ্জ। অতীতেও ছিল বর্তমানেও রয়েছে। গত তিনটা নির্বাচনে মানুষজন ভোট দিতে পারেনি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রহসন আমরা দেখেছি। এই সময়ে নির্বাচনের নাম দিয়ে প্রহসন দেখেছি। বর্তমান পরিস্থিতি আরও অন্যরকম। বিশাল একটা গণঅভ্যুত্থানের পর গত ১৫ বছর ধরে কত লোক প্রাণ দিলো, কত লোক আহত হলো, কত লোক নিহত হলো, কত লোক গুম হলো। মানুষের সম্পদ হারালো। স্বামী স্ত্রী হারাল, স্ত্রী স্বামী হারাল এবং ছেলে বাপকে হারাল ও বাবা ছেলেকে হারাল।’

তিনি বলেন, ‘শুধু জুলাই আগস্টে দেড় হাজার লোক শহীদ হলো। ২৫ থেকে ২৬ হাজার লোক আহত হলো। এদের ভোট দেওয়ার দাবি ছিল। এদের রক্তের সঙ্গে ও ত্যাগের সঙোগ বেইমানি করা যাবে না। কোনভাবেই করা যাবে না। আমি আমার সর্বস্ব ত্যাগ করে চেষ্টা করবো, একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য।’

নতুন সিইসি বলেন, ‘যার ভোট সে দেবে এটা সম্ভব অবশ্যই হবে। আমি তথ্য, জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। এই তিন চ্যালেঞ্জিং মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেয়েছি, ইনশাল্লাহ এই চ্যালেঞ্জও আমি সামলে নেব। যত চ্যালেঞ্জই আসুক সংশ্লিষ্ট সবার সহযোগিত দিয়ে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে। ইনশাল্লাহ আমি জীবনে কোনদিন ফেল করি নাই। আশা করি ইনশাল্লাহ ফেল করবো না। এই আত্মবিশ্বাস আমার আছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট