,

বাবার সঙ্গে হলো না শেষ দেখা, শোকে কাতর রাইমা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা আর নেই। ৮৩ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ নভেম্বর সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাবাকে হারিয়ে শোকে পাথর হয়ে আছেন রাইমা সেন।

বাবা যখন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন রাইমা ছিলেন দিল্লীতে। মায়ের সঙ্গে কাজের সূত্রে দিল্লি যেতে হয়েছিল। তাই বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি। হলো না বাবার সঙ্গে শেষ দেখাটাও। সেই কষ্ট মেনে নিতে পারছেন না তিনি।

অশ্রুসিক্ত চোখে অভিনেত্রী রাইমা গণমাধ্যমে বলেন, ‘শেষ সময় পাশে থাকতে পারলাম না। বাবাকে খুব মিস করব।’

এর আগে দেওয়া সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছিলেন রাইমা। তিনি বলেন, ‘কলকাতায় বাড়িতে মা-বাবার সঙ্গেই বরাবর থাকি। তাই বেশি রাত করে বাড়ি ফেরার আগে দুবার ভাবি।’

প্রসঙ্গত, ১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে ভরত-মুনমুনের বিয়ে দেন। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এ সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা সেন। জানা যায়, এর কারণে নাকি তিনি এক বছর তাদের সঙ্গে কথা বলেননি। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য দূর হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা কন্যা। তখনো স্বামীর সমর্থন পেয়েছিলেন এ অভিনেত্রী। এভাবেই এক সঙ্গে ৪৬ বছর তারা কাটিয়ে দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট