সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের ডাকে হাজির নায়িকারা, নেই অপু-বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। নায়ক হওয়ার পাশাপাশি করছেন ব্যবসাও। চলতি বছরেই রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এরপরই বিভিন্ন সময় নিজ প্রতিষ্ঠানের ব্যানারে নানা আয়োজনে নায়িকাদের সঙ্গে নিয়ে নতুন নতুন চমক উপহার দিয়েছেন এই তারকা।

যার সবশেষ সংযোজন বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইন।

যেখানে শাকিবের ডাকে হাজির হয়েছিলেন- অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।

একঝাঁক তারকার এই উপস্থিতিতেও দু’জনকে যেন বড্ড মিস করেছেন শাকিব ভক্তরা। তারা হলেন নায়কের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ঢালিউডের প্রায় সকল নায়িকাই শাকিব খানের নতুন এই ক্যাম্পেইনে হাজির হলেও দেখা মেলেনি অপু-বুবলীর। বহুদিন ধরেই ঢালিউড সুপারস্টারের সঙ্গে একফ্রেমে দেখা মেলে না দু’জনের। দর্শকেরও প্রশ্ন, কোথায় তারা?

রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে।

তবে অপু বিশ্বাস বা বুবলীকে কখনোই নিজের প্রতিষ্ঠানের অনুষ্ঠান বা প্রচারণায় ডাকেননি। কেন সেটা করেননি, তা নিয়েও কখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।

ভক্তরা মনে করেন, শাকিবের জীবনে অপু-বুবলী দু’জনেই অতীত। তাদেরকে ক্যামেরার সামনে কোনো আয়োজনে ডেকে নতুন কোনো বিতর্কের সৃষ্টি করতে চাননা তিনি।

এর আগে ঢাকায় আয়োজিত একটি ফ্যাশন শোতে র‌্যাম্পে হেঁটেছিলেন শাকিব খান। তার সঙ্গে দেখা গিয়েছিল পরীমণি, বিদ্যা সিনহা মীম ও পূজা চেরীকে। সেই অনুষ্ঠানেও দেখা মেলেনি নায়কের প্রাক্তন দুই স্ত্রীর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা