,

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কেটে আবেগপ্রবণ বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন আজ। বিশেষ এ দিনে ছিল না তেমন বর্ণিল কোনো আয়োজন। পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি।

বুধবার দুপুরে ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখে বোঝা যাচ্ছে, নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মার সঙ্গে কেক কেটেছেন।

ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বুবলী। তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ্।’

এর ঘণ্টাখানেক পর আবারও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মা-ছেলের মজার খুনসুটি। বুবলী ও বীরকে দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়েছেন। অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শাকিব খানের খোঁজ জানতে চেয়েছেন।

তাদের প্রশ্ন, বুবলীর জন্মদিনে দেখা করেননি শাকিব? কেউ আবার লিখেছেন, এই ফ্রেমে শাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত।

ঢাকাতেই জন্ম এবং বেড়ে ওঠা বুবলীর। বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পান করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

এরপর সংবাদ পাঠিকা থেকে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলী। তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায়। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট