,

দুর্বল কারখানা বন্ধ করবে সরকার, বাছাই করতে হচ্ছে কমিটি

news-image

অনলাইন প্রতিবেদক দুর্বল কারখানা বাছাই করতে কমিটি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমরা একটা স্থায়ী সমাধান চাই, সেজন্য একটা হাই পাওয়ার কমিটি করা হবে। তারা একটা প্রস্তাবনা দেবে। যেসব কারখানার অর্ডার নেই, এক্সপোর্ট নেই- সেগুলোতে শ্রমিকদের রেখে চালিয়ে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের বেতন দিয়ে এসব কারখানা বন্ধ করার বিষয়ে বিবেচনা করা হবে। এ বিষয়ে প্রস্তাবনা দেবে কমিটি।’

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের টাকায় বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গত দুই মাসে সরকার বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন ব্যাংকের মাধ্যমে জোগাড় করে দিয়েছে। এটা এভাবে চলতে থাকবে তা আমরা চাই না। অনেক কারখানা আছে যেগুলো চালু রাখার আর বাস্তবতা নেই।’

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শুরুর দিকে অনেক কারখানায় অনেক বেশি অসন্তোষ ছিল। আমরা সব দাবি চিহ্নিত করার মাধ্যমে সেটাকে স্বাভাবিক অবস্থায় এনেছি। মালিকপক্ষ থেকে বেতন না দিলে শ্রমিকরা বসে থাকবে না এটাই স্বাভাবিক। গত দুই মাসে সরকার বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন ব্যাংকের মাধ্যমে জোগাড় করে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট