,

নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত

news-image

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার পদে শেখ মো. সাজ্জাত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন বাহারুল আলম। অন্যদিকে মাইনুল হাসানকে সরিয়ে সেই পদে আনা হয়েছে শেখ সাজ্জাত আলীকে।

গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়। ৬ আগস্ট পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান ময়নুল ইসলাম। সাড়ে তিন মাসের মাথায় তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হলো। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাহারুল আলমকে।

অন্যদিকে ৭ আগস্ট ডিএমপির নতুন কমিশনার হিসেবে পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাকেও এ পদ থেকে সরিয়ে নতুন ডিএমপি কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদরদপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন বাহারুল আলম। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

এদিকে, বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আপনাদের একটি নতুন তথ্য জানাবো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আইজিপি ও ডিএমপি কমিশনারকে পরিবর্তন করে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনেককেই সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দি। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

সরকার পতনের পরপরই মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন নতুন ডিএমপি কমিশনার করা হয়েছিল মাইনুল হোসেনকে। এবার পুলিশপ্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনার পদেও পরিবর্তন আনা হলো।

গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী সাবেক অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড