,

আমি সম্পূর্ণ নির্দোষ, ন্যায়বিচার করেন: আদালতে সাবেক এমপি জ্যাকব

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর রুপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রুপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

এরপর বিচারক জ্যাকবের কাছে জানতে চান আপনার কিছু বলার আছে কি না। পরে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছেন তিনি ভুল করেছেন।

তিনি আরও বলেন, এ মামলায় নাম, ঠিকানা ভুল আছে। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি রূপনগর এলাকায় কখনো যায়নি। আমার রিমান্ড নামঞ্জুর করেন স্যার। আপননি ন্যায়বিচার করেন। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ১ অক্টোবর জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রুপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রুপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারনামীয় ১২২ নাম্বার আসামি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট