,

মানসিক অসুখের চিকিৎসা নিচ্ছেন আমির খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। শুধু অভিনেতা বললে ভুল হবে, তিনি একজন প্রযোজক তথা পরিচালকও। তবে পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরে শিরোনামে দেখা গেছে এই নায়ককে। জানা গেছে, এক মানসিক সমস্যার মধ্যে কাটাচ্ছেন আমির ও তার মেয়ে ইরা খান। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি এ প্রসঙ্গেই মুখ খুললেন আমির খান।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তিনি তার মেয়ে ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন। এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী অভিনেতা। মানসিক প্রশান্তি এবং দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নেওয়া।

বিগত এক বছর ধরে বাবা মেয়ে একসঙ্গে এই থেরাপি নিচ্ছেন। এবার ঠিক কতটা মজবুত হল তাদের সম্পর্ক, সে বিষয়েও কথা বলেন আমির।

সম্প্রতি নেটফিক্সের একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে আমির খান বলেন, ‘আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই কাজ করছি আমি। আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’

আমির আরও বলেন, ‘আমরা দুজনেই বেশ কয়েক বছর ধরে থেরাপিস্ট-এর কাছে যাচ্ছি। এটি সত্যি কার্যকর প্রমাণিত হয়েছে আমাদের জীবনে। আমার মনে হয় সকলেরই থেরাপিস্ট-এর কাছে যাওয়া উচিত যদি জীবনে কোনও মানসিক চাপ বা সম্পর্কে কোনও সমস্যা থেকে থাকে। জীবন এবং সম্পর্কের মান দুটোই উন্নত হয়।’

এই থেরাপি নিয়ে আমির খানের মেয়ে ইরা বলেন, ‘আমাদের সম্পর্কে যে সমস্যা ছিল তা অনেকটাই কেটে গেছে এই থেরাপি নেওয়ার পর। এটি শুধু আমাদের সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে না, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়া বাড়ছে ধীরে ধীরে।’

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। ইরা রিনা এবং আমিরের মেয়ে। ২০০৫ সালে ফের কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণ এবং আমিরের সন্তানের নাম জুনায়েদ। তবে দুর্ভাগ্যবশত ২০২১ সালে এই সম্পর্কেও ইতি টানেন আমির।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট