সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দাবি না মানলে কাল মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

ব্রিফিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

ব্রিফিংশেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি’’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়কে শিক্ষার্থীরা। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের এ কর্মসূচিতে বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ। রাজধানীজুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরে আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।

 

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ