,

ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার হামলায় ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের ওই হামলায় আহত হয়েছে আরও ১৮ জন। কৃষ্ণসাগরীয় ওই অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রুশ হামলায় ওই শহরে ৮ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে। হামলায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর বলে ওলেগ কিপার নামের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

একদিন আগেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রায় সর্বত্রই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়া ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও উল্লেখ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি আরও জানিয়েছেন যে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪০টির বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, মিকোলাইভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়া দুই শিশুসহ আরও ছয়জন আহত হয়েছে বলেও জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট