,

বাংলাদেশের বাজে শুরুর পর বৃষ্টিতে বন্ধ খেলা

news-image

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেল সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ দল। মূল সিরিজ শুরুর আগে সেখানে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে চারদিনের ম্যাচটি হচ্ছে না। পূর্ব নির্ধারিত সূচিতে থাকা চার দিনের প্রস্তুতি ম্যাচটির বিকল্প হিসেবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচব খেলছে বাংলাদেশ।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচটি আজ (১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে। যেখানে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। স্কোরবোর্ডে ৩৮ রানে তুলতেই ২ ওপেনারকে হারায় বাংলাদেশ।

আপাতত বৃষ্টিতে বন্ধ আছে খেলা। তার আগে পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেটে ৬২ রান করেছে বাংলাদেশ। ১২ রানে মুমিনুল হক ও ১৫ রানে অপরাজিত আছেন শাহাদাত হোসেন দিপু।

এর আগে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দুজনের উদ্বোধনী জুটি থামে ২৯ রানে। ১৯ বলে ৮ রান করে ফিরেছেন জয়।

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জাকিরও। ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুজনই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর দলকে টেনে তুলার চেষ্টা করছেন মুমিনুল ও দিপু।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড