,

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞেসাবাদের জন্য বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে ২ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু-সাঈদ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায় -বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভুক্তভোগী মো. সজীব কলাস্টিকা স্কুলের সামনে থেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ১৭ নভেম্বর সজীবের পিতা বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় সন্দিগ্ধ আসামি আরিফ হাসানকে গ্রেপ্তারের পর জিজ্ঞেসাবাদে এলোমেলো তথ্য প্রদান করায় সত্য উদঘাটনে ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেওয়া হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর নেতা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট