সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প দায়িত্ব নিলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে: জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘আগের চেয়ে দ্রুত শেষ হবে’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী জানুয়ারিতে ফের ওভাল অফিসের নিয়ন্ত্রণ নিতে চলেছেন ট্রাম্প।

শুক্রবার (১৫ নভেম্বর) ইউক্রেনীয় সংবাদমাধ্যম সুসপিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটি নিশ্চিত যে, হোয়াইট হাউসের নেতৃত্বে থাকা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে। এটি তাদের পদ্ধতি এবং নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি।

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হবে, তবে এর সঠিক দিনটি কবে, তা আমরা জানি না।

জেলেনস্কি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাদের মধ্যে টেলিফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। তিনি বলেন, আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে এই সংঘাতের সমাধান করবেন। যদিও ট্রাম্প কখনো ব্যাখ্যা করেননি তিনি কীভাবে এই কাজ করবেন।

শুক্রবার ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে এক বক্তব্যে ৭৮ বছর বয়সী এ নেতা বলেছেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে খুব কঠোরভাবে কাজ করবো। এটি (যুদ্ধ) বন্ধ হওয়া দরকার।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা