,

ডাকাতির পর তুলে নেওয়া সেই ৮ মাসের শিশু উদ্ধার

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে শিশুটিকে উদ্ধারের পর রাতেই তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুকে নিতে যায় ডাকাতরা। শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের ওই বাসায় থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুকে নিয়ে যায়।

ঘটনার পরপরই ওই শিশুর ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট