,

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরিতে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাফেট।

ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ১০ মাস পরে টেস্টে ফিরছেন ব্যাটিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। সঙ্গে দলে যোগ দিয়েছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা পেসার আলজারি জোসেফও আছেন এই স্কোয়াডে।

চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন গ্রেভস। বাংলাদেশ সিরিজে তিনি দলে ফেরায় পেস আক্রমণে বাড়তি রসদ পাবে ক্যারিবীয়রা।

সিনক্লেয়ার দখল করেছেন আরেক স্পিনার ব্রাইন চার্লসের জায়গা। টাইগারদের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন স্পিনার গুদাকেশ মোতি।

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট