,

সড়ক দুর্ঘটনায় আহত নায়ক রুবেল

news-image

বিনোদন প্রতিবেদক : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর শুধুই এগিয়ে গেছেন। সমানতালে অভিনয় করে গেছেন একের পর এক ছবিতে। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট